লোড হচ্ছে...
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪০ জন।
২৭ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে কার্যকর হবে।
২৭ অক্টোবর, ২০২৬

আগামী ৩১ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
২৭ অক্টোবর, ২০২৬

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
২৭ অক্টোবর, ২০২৬

আসামের একটি হোটেলে এলোপাতাড়ি গুলি, মা-ছেলেসহ নিহত ৫
২৭ অক্টোবর, ২০২৬

তথ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’
২৭ অক্টোবর, ২০২৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘ভাটারা নতুন বাজার এলাকা থেকে মোছা: রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। আমরা তাকে জাতীয় বার্নে ভর্তি দিয়েছি।’
২৭ অক্টোবর, ২০২৬

জনমত জরিপ অনুযায়ী, জয়েন্ট লিস্ট প্রায় নয়টি আসন এবং রাম পাঁচ থেকে সাতটি আসন পেতে পারে। আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারের হয়তো সরাসরি জোটে অন্তর্ভুক্ত করে অথবা পার্লামেন্টে বাইরে থেকে সমর্থন নিয়ে এই ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর একটি বা উভয়েরই সমর্থনের প্রয়োজন হতে পারে।
২৭ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ অক্টোবর, ২০২৬

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় জোটবদ্ধ সংলাপে সম্মত ইরান ও মক্কা চুক্তির তিন দেশ
২৭ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২৭ অক্টোবর, ২০২৬

নির্বাচনে প্রায় ৭৩ লাখ (৭.৩ মিলিয়ন) ভোটার ভোটাধিকার প্রয়োগের যোগ্য, যার মধ্যে প্রায় ১২ লাখ (১.২ মিলিয়ন) ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক।
২৭ অক্টোবর, ২০২৬

চার দেশ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
২৭ অক্টোবর, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২৭ অক্টোবর, ২০২৬

আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলেন। তার দুই মক্কেলও আবেগের বশে এমন মন্তব্য করেছেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়েছেন। এখন ক্ষমা চাইতে চান। তখন ট্রাইব্যুনাল দুই আইনজীবী কত বছর ধরে আইন পেশায় আছেন, তা জানতে চান। মুনসুরুল হক জানান, ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ২০১৪ সাল থেকে এবং হাসানুজ্জামান তুষার ২০০৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত। এরপর ট্রাইব্যুনাল জানতে চান, তারা আইন ভালো করে জানেন কিনা নাকি এমনিতেই মন্তব্য করে বসেছেন।
২৭ অক্টোবর, ২০২৬

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বাড়া সাধারণভাবে ইতিবাচক। তবে প্রতিশ্রুতির অর্থ হাতে আসা এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তথ্য সেই পার্থক্যকেই সামনে এনেছে। এক দিকে নতুন প্রতিশ্রুতির অঙ্ক বেড়েছে, অন্য দিকে প্রকল্প সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও বেড়েছে।
২৭ অক্টোবর, ২০২৬

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
২৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় বক্তব্য দেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী এবং সাবেক ছাত্রনেতা আহসান হাবিব।
২৬ অক্টোবর, ২০২৬

২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি যখন গতি পাচ্ছে, ঠিক তখনই সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ৫২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলা মিলে নির্বাচনের দিন মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি। এছাড়া বডি অন ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরীক্ষণ করা হবে।
২৬ অক্টোবর, ২০২৬


