
আজ ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকার গঠনের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাদের সমর্থনই বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ।
যদি কোনো বড় জোটই ৬১টি আসনে পৌঁছাতে না পারে, তবে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি দল ‘জয়েন্ট লিস্ট‘ এবং ‘রাম‘ সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করতে পারে।
জনমত জরিপ অনুযায়ী, জয়েন্ট লিস্ট প্রায় নয়টি আসন এবং রাম পাঁচ থেকে সাতটি আসন পেতে পারে।
আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারের হয়তো সরাসরি জোটে অন্তর্ভুক্ত করে অথবা পার্লামেন্টে বাইরে থেকে সমর্থন নিয়ে এই ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর একটি বা উভয়েরই সমর্থনের প্রয়োজন হতে পারে।
তবে এমন এক সমঝোতা বড় ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে।
লিবারম্যান আগেই ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সরকারে যোগ দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন, আবার অন্যান্য বিরোধী নেতাও এই জাতীয় চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে দ্বিধা বোধ করছেন।
অন্যদিকে নেতানিয়াহু ডানপন্থী ভোটারদের ভোটকেন্দ্রে টানতে বারবার প্রচার করছেন যে ফিলিস্তিনি দলগুলো পরবর্তী সরকার গঠনে প্রভাব ফেলতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








