ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
সোমবার তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই অংশ নেন। রয়টার্স

মক্কা চুক্তির তিন সদস্য দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাথে ইরানের বৈঠক শেষ হয়েছে। সেখানে ঠিক কী আলোচনা হয়েছে, সেটির বিষয়ে কোনোপক্ষই বিস্তারিত জানায়নি।

Advertisement

তবে চার দেশ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। 

বৈঠক চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তিনি বিশ্বাস করেন যে, বিভেদের ওপর জোর না দিয়ে বরং নিজেদের ‘সাদৃশ্য ও অভিন্ন স্বার্থের’ ওপর গুরুত্ব দিলে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আরো সহজে ও কার্যকরভাবে কাটিয়ে উঠা সম্ভব হবে।

সোমবার (২৬ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রসহ চার দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

বৈঠক শেষে রাতেই মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মাসুদ পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাক্ষাৎ করবেন।

সূত্র : বিবিসি