ডা: জাহেদ উর রহমান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, শেখ হাসিনার দেশে ফেরা, আইজিপির ক্রসফায়ার বক্তব্য
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান বলেছেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরে এলে মবের শিকার হবেন না, সাজা অনুযায়ী বিচারের মুখোমুখি হবেন। তিনি ন্যায়বিচার পাবেন।’

Advertisement

মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘উনি ডিসেম্বরে এলে আমাদের ভালো হলো, আমাদের আর ধরে বেধে আনতে হলো না। উনি ন্যায়বিচার পাবেন, মবের শিকার হবেন না।’

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের বিষয় তিনি বলেন, ‘আইজিপি তার বক্তব্য থেকে সরে এসে ব্যাখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’

তিনি বলেন, ‘জ্বালানি খাতে স্বস্তির কিছু নেই, আন্তর্জাতিক পর্যায়ে দাম বেড়েছে, বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার।’

তিনি আরো বলেন, ‘সংবিধান সংস্কারের কিছু অংশে বিএনপির নোট অব ডিসেন্ট দেয়া আছে, সব বিষয়গুলো জাতীয় সংসদে উঠবে।’