
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের অপরাজেয় একাত্তরে নির্বাচনী মহড়ার মধ্যে দিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ জানান, উপনির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিজিবি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছেন তারা।
ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলা মিলে নির্বাচনের দিন মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি। এছাড়া বডি অন ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরীক্ষণ করা হবে। এতে মোট সাড়ে চার শ’ বিজিবি সদস্য কাজ করবেন।
আগামী ২৯ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








