লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, সক্ষমতা কমলেও ইরান এখনো এমন কৌশল ব্যবহার করছে, যার মাধ্যমে তারা কার্যকরভাবে হামলা চালিয়ে যেতে পারছে এবং আঞ্চলিক নিরাপত্তায় চাপ বজায় রাখছে।
১৭ মার্চ, ২০২৬
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে ৩৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে সম্পর্কে তারা কিছু জানায়নি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সৌদি আরবের তেল অবকাঠামোগুলোতে সাম্প্রতিক হামলার পেছনে তেহরানের কোনো হাত নেই। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল পূর্ব উপকূলের রাস তানুরা শোধনাগার এবং সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেলক্ষেত্রে একাধিক ড্রোন হামলার প্রচেষ্টা।
১৬ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব হামলার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
১৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
১৩ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৌদি আরব কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের উপস্থিতিতে এ খেজুর বিতরণ করা হয়।
১৩ মার্চ, ২০২৬
আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে জ্বালানির ট্যাংকে হামলা হয়েছে। অন্যদিকে বুধবার ওমানের বন্দরনগরী সালালাহতে ড্রোন হামলায় জ্বালানির ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়। একই দিন হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালায় ইরানিরা। ওমানের কোস্টগার্ড ওই জাহাজের ২০ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
১২ মার্চ, ২০২৬
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন।
৯ মার্চ, ২০২৬
সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামি দেশগুলোর ওপর ইরানের "জঘন্য" হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, বিমানবন্দর ও জ্বালানি (তেল) স্থাপনাগুলোর মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো "অত্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার এক সুনির্দিষ্ট অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। এটি আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।"
৯ মার্চ, ২০২৬
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী কোনো দেশ থেকে ইরানের ওপর হামলা না চালানো হলে, ওই দেশগুলোতে আর আক্রমণ করা হবে না বলে গতকাল অনুমোদন দিয়েছে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ। ইরানি গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত কয়েকদিনে প্রতিবেশী দেশগুলোতে চালানো হামলার জন্য ক্ষমাও চেয়েছেন।
৭ মার্চ, ২০২৬
আগামী দিন এবং সপ্তাহগুলোতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ যত গড়াবে, বিশ্ব অর্থনীতিতে তার বিরূপ প্রভাবের মাত্রা মাপা হবে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির দাম দিয়ে। এই সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতির স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হলো— জ্বালানির মূল্যবৃদ্ধি।
৭ মার্চ, ২০২৬
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যমতে, শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ছয়টি ড্রোন তারা মাঝ আকাশেই আটকে দিয়ে ধ্বংস (ইন্টারসেপ্ট) করেছে। এ নিয়ে...
৭ মার্চ, ২০২৬
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন এবং এ সময় তারা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কা নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, "দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর" আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
৬ মার্চ, ২০২৬
ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন যে, তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে।
৫ মার্চ, ২০২৬
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যুক্তরাজ্য থেকে।
৫ মার্চ, ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর বৃহত্তম শোধনাগারে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবারের রেশ কাটতে না কাটতেই বুধবার (৪...
৪ মার্চ, ২০২৬
সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন।
৩ মার্চ, ২০২৬
সৌদি আরবের রিয়াদের আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য ছিল ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। ইসরায়েলের উদ্দেশ্য ছিল, ইরানের সাথে আরব দেশগুলোকে যেন ক্ষোভ থেকে যুদ্ধে জড়িয়ে যায়।
৩ মার্চ, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে আরব-ইসলামিক দেশগুলো সমর্থন করবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬

