
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি ঘোষণার পর যে কোনো নাশকতা, সহিংসতা ও সড়ক অবরোধের আশঙ্কায় পুলিশের পাশাপশি এসআরবি ও বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় টহল ও নিরপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








