
ইয়েমেনের হাউছি গোষ্ঠীদের ছোড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ দেশটির মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে আছড়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সৌদি সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
এর আগে, গত বুধবার পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দু’টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার কথা জানিয়েছিল জোটটি।
জোটটির ভাষ্যমতে, রিয়াদ অঞ্চলের দিকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এছাড়া মক্কা অঞ্চল ও দক্ষিণাঞ্চলে দু’টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
হাউছি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটেছে। এর আগে হাউছিরা বারবার সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং এর জবাবে জোট বাহিনী ইয়েমেনে হাউছিদের অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








