লোড হচ্ছে...
দেশের অর্থনীতি এখন এক ধরনের বহুমুখী চাপের ভেতর দিয়ে যাচ্ছে। একদিকে মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, অন্যদিকে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থানের গতি দুর্বল, বিনিয়োগে স্থবিরতা, আর ব্যাংক ও জ্বালানি খাতে বাড়তি চাপ—সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষা কঠিন হয়ে উঠছে।
১৭ এপ্রিল, ২০২৬
দেশের অর্থনীতিতে টেকসই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতে জবাবদিহিতার ঘাটতি ও অযৌক্তিক প্রকল্প গ্রহণের কারণে অর্থনীতিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বহমান।
১৩ এপ্রিল, ২০২৬
ব্যাংক খাতে বড় পরিবর্তন এনে জাতীয় সংসদে পাস হয়েছে ‘ব্যাংক রেজুলেশন বিল, ২০২৬’। নতুন এই আইনের ফলে একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পাচ্ছেন আগের শেয়ারহোল্ডাররা। এতে করে এস আলম ও নাসা গ্রুপের মতো পূর্বতন নিয়ন্ত্রকদের জন্যও পথ খুলে গেছে।
১২ এপ্রিল, ২০২৬
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো; রাজনীতি-অর্থনীতি-সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব; নতুন বন্দোবস্তের শ্রমিকের হিস্যা নিশ্চিত করব; সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১১ এপ্রিল, ২০২৬
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১০ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি প্রবাসী আয় বা রেমিট্যান্স। বৈদেশিক মুদ্রার জোগান, গ্রামীণ অর্থনীতির চাঙাভাব এবং দারিদ্র্য হ্রাস—সব ক্ষেত্রেই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এই গুরুত্বপূর্ণ খাতকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
৪ এপ্রিল, ২০২৬
ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ এপ্রিল, ২০২৬
দেশে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা আসছে—যা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সামগ্রিক অর্থনীতি, জনজীবন এবং নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের যে নীতি সরকার অনুসরণ করছে, তা একদিকে বাস্তবসম্মত হলেও অন্যদিকে এর বহুমাত্রিক প্রভাব গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে।
৩১ মার্চ, ২০২৬
ইসলামী ব্যাংকগুলোতে শরিয়াহ প্রতিপালন (গভর্ন্যান্স) শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়; এটি আস্থা, অন্তর্ভুক্তিমূলকতা, সততা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি টেকসই ভিত্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে শরিয়াহ গভর্ন্যান্স এখন আর শুধু প্রতিষ্ঠানভিত্তিক নিয়মে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। তবে প্রত্যাশিত মানদণ্ডে এটি বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
৩০ মার্চ, ২০২৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য বেড়েছে।
৩০ মার্চ, ২০২৬
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বিষয়টি পরিষ্কার করে বলতে গেলে, এই যুদ্ধ বিশ্বের অর্থনীতির জন্য একটি মহাবিপর্যয়। দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব এখন পুরোপুরি স্পষ্ট।” তিনি আরও বলেন, “শুরু থেকেই আমাদের সাথে আগে থেকে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের আগে জিজ্ঞাসা করেনি। এটা আমাদের যুদ্ধ নয় এবং তাই আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না।”
২৬ মার্চ, ২০২৬
ট্রেজারি বন্ডকে জামানত রেখে ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দিতে পারবে। গ্রাহকের কাছে থাকা ট্রেজারি বন্ডের অধিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সুদসহ মোট ঋণের স্থিতি কোনোভাবেই বন্ডের অধিহিত মূল্য অতিক্রম করতে পারবে না।
১১ মার্চ, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা যায়নি। সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৪ মার্চ, ২০২৬
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
২ মার্চ, ২০২৬
দিনের শুরুতেই মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছিল, আর রাত পোহাতে না পোহাতেই আবারও বাড়ানো হলো সোনার দাম। তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে সব ধরনের সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন্স (বাজুস)।
১ মার্চ, ২০২৬
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে গত বুধবার বাংলাদেশ যে আবেদন করেছে, সে বিষয়ে জাতিসংঘ এখনই চূড়ান্ত ‘হ্যাঁ’ বা ‘না’ জানাবে না বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ–এর (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মনে করেন, এ আবেদন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ কার্যত ‘ক্রাইসিস বাটন’ চেপে দিয়েছে।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
বীমা খাতের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ঘোষিত ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫’ দেওয়ার পর এবার গ্রেডিং মানদণ্ড প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পুরস্কার ঘোষণার পর মানদণ্ড নির্ধারণের এই প্রক্রিয়া নিয়ে খাতসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সৌদি আরবে উটের জন্য বিশেষ পাসপোর্ট ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রাণিসম্পদ ব্যবস্থাপনা আধুনিক ও আরও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। তবে এটি মানব পাসপোর্টের মতো আন্তর্জাতিক যাতায়াতের উদ্দেশ্যে চালু করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের ভূরাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সূচকের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর...
১৬ জানুয়ারি, ২০২৬

