
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পথে।
বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরইমধ্যে ভোট শেষ হয়েছে। সবার আগে কেন্টাকি ও ইন্ডিয়ানার প্রথম ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়েছে।
এরপর পূর্ব উপকূলজুড়ে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং নিউ হ্যাম্পশায়ারেভোটগ্রহণ শেষ হয়েছে।
অর্থনীতি নিয়ে অধিকাংশ ভোটার অসন্তুষ্ট
ভোটার জরিপ আপাতত ডেমোক্র্যাটদের কিছুটা স্বস্তি দিতে পারে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ভোটারদের ওপর চালানো জরিপের প্রথম দফার তথ্য বিশ্লেষণ করার পর একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে।
প্রকৃত ভোটারদের নিয়ে পরিচালিত এই জাতীয় জরিপটি গত কয়েক মাসে প্রকাশিত বড় বড় জনমত জরিপে যে চিত্র দেখা গেছে, তার সঙ্গে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই মিল রেখেছে।
ভোটারদের মনোভাব নেতিবাচক, বিশেষ করে অর্থনীতি নিয়ে। আর এটাই ভোটারদের চিন্তার শীর্ষে থাকা বিষয়।
রাজনৈতিক দুর্নীতি নিয়েও উদ্বেগের মাত্রা বেশি। ডোনাল্ড ট্রাম্পের কাজের মূল্যায়নে সমর্থনের হার ৩৮ শতাংশ, আর নেতিবাচক মত ৬১ শতাংশ। অর্থাৎ তার জনপ্রিয়তার চিত্র স্পষ্টভাবে নেতিবাচক।
যদি ডেমোক্র্যাটরা আশঙ্কা করে থাকেন যে সাম্প্রতিক জরিপগুলো তাদের জন্য সম্ভাব্য ভালো ফলাফলের যে ইঙ্গিত দিচ্ছিল, তা বাস্তবতার সঙ্গে অনেকটাই অমিল হতে পারে, তাহলে এই ফলাফল আপাতত তাদের কিছুটা স্বস্তি দিতে পারে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








