ভারত, রুপি, ডলার, আন্তর্জাতিক অর্থনীতি, তেলের দাম, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, শেয়ারবাজার
ভারতীয় রুপি। সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পরই আন্তর্জাতিক বাজারে তেল দাম ও মার্কিন বন্ডের মুনাফার হার বাড়ায় স্থানীয় শেয়ার ও বন্ডের বাজার ক্ষতির মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় রুপির দাম এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) ডলারের বিপরীতে রুপির দাম কমে ৯৪ দশমিক ১৫৭৫-এ দাঁড়ায়। গতকালের তুলনায় যা কমেছে শূন্য দশমিক ১ শতাংশ।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। যার ফলে ভারতের বেঞ্চমার্ক বন্ডের মুনাফার হার ৭ বেসিস পয়েন্ট বেড়েছে। দেশটির প্রধান শেয়ারবাজার সূচক ৫০ নিফটি কমেছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠীর সৌদি আরবে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনকারী ট্যাংকারগুলোর ওপর আক্রমণের কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিস্থিতি আরো অনিশ্চিতার দিকে যাচ্ছে। 

গতকাল ৩ শতাংশ দাম বাড়ায় আজ এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৪ ডলারে।

‘ইরানের সাথে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে,’ ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্যের করার ফলে মার্কিন বন্ডের মুনাফার হার বেড়ে যায়। কারণ বিনিয়োগকারীরা বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছিল।

যদিও চলতি সপ্তাহে বিদেশী বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত থাকায় রুপির দর কিছুটা স্থির রেখেছে। তারপরও তেলের উচ্চ মূল্যকে ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন মুদ্রাবাজারের ব্যবসায়ীরা।

ভারত তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি করায় জ্বালানির উচ্চমূল্য মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। যা তাদের প্রবৃদ্ধি ধীর করে দিতে পারে।

বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রাবাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে ভারতের ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৬ শতাংশের সহনীয় সীমা ছাড়িয়ে গেছে।

সূত্র : রয়টার্স