
বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির ড. মাওলানা নজরুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
উপজেলা জামায়াতের রুকন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নজরুল ইসলাম আমির নির্বাচিত হন। এর আগে তিনি উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন।
শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম এবং জেলা কর্মপরিষদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক শাহজাহান আলী।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









