বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা জামায়াত, আমির, শপথগ্রহণ, সিরাজগঞ্জ জেলা জামায়াত
তাড়াশ উপজেলার নবনির্বাচিত আমির অধ্যাপক মাওলানা মোক্তার হোসাইন। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমির অধ্যাপক মাওলানা মোক্তার হোসাইনের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে তাকে শপথ পাঠ করান সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলম।

মাওলানা মোক্তার হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন এবং সলঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

গত সোমবার তাড়াশ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে রোকন সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।