আগারগাঁও আবাসিক কলোনি, সাইফুল আলম খান মিলন, আগারগাঁও সংস্কার কাজ উদ্বোধন, ঢাকা-১২ আসন, আগারগাঁও অবকাঠামো উন্নয়ন, আবাসিক কলোনির ড্রেনেজ সংস্কার, আগারগাঁও জলাবদ্ধতা নিরসন, সরকারি আবাসিক কলোনি উন্নয়ন
আগারগাঁও আবাসিক কলোনির সংস্কার কাজ উদ্বোধন অনুষ্ঠান। সংগৃহীত
ads

রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির ঘরবাড়ি, রাস্তা, মসজিদ, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শুক্রবার বেলা ১১টায় আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

পিডব্লিউডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আমির আবু সাঈদ মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, ঢাকা-১২ আসনের উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক আতাউর রহমান সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন পিডব্লিউডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা, শের-ই-বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হুসাইন, আব্দুজ জাওয়াদ, শামীম মন্ডল, হাসান আল বান্না, জামায়াত নেতা আখতার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম, ড. জাকির হোসেন, মোহাম্মদ আলী, নাজমুল হক ও এখতিয়ার হায়দার খান উপস্থিত ছিলেন।

আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং বসবাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সংস্কার কাজ বাস্তবায়িত হলে আবাসিক কলোনির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।