
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নবনির্বাচিত ও মনোনীত ২১৯ জন মজলিসে শূরা সদস্য শপথগ্রহণ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) পৃথক দু’টি অধিবেশনে মহানগরী আমিরের পরিচালনায় এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী উত্তরের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪১ জন পুরুষ শূরা সদস্য নির্বাচিত হন। এর মধ্যে প্রথম ধাপে ১০৯ জন এবং দ্বিতীয় ধাপে ৩২ জন নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে দু’টি ধাপে মোট ৬২ জন নারী শূরা সদস্য নির্বাচিত হন; যার মধ্যে প্রথম ধাপে ৫২ জন এবং দ্বিতীয় ধাপে ১০ জন রয়েছেন। এছাড়া সাংগঠনিক নিয়ম অনুযায়ী মহানগরী আমির আরো ১৬ জনকে শূরা সদস্য হিসেবে মনোনীত করেন।
নির্বাচিত ও মনোনীত এই ২১৯ জন সদস্যের শপথগ্রহণ আজ দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় নারী শূরা সদস্যরা এবং রাত ৭টা ৩০ মিনিটে পুরুষ শূরা সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উভয় অধিবেশনে শপথবাক্য পাঠ করান এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।
নব-নির্বাচিত মজলিসে শূরার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শূরার সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেয়া আমাদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
তিনি বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সাথে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগরী উত্তরের নব-নির্বাচিত মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









