লোড হচ্ছে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী লিফলেট এবং শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।
৭ দিন আগে

সোমবার (২ নভেম্বর) উপজেলার উত্তরভাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহযোগিতায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
৮ দিন আগে

জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আয়োডিনের ঘাটতি দূর করতে হবে।
১৪ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ক্যাম্পাসের সার্কুলার রোডে একটি বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
২৪ দিন আগে

অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ কর্মশালায় স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্যাভ্যাস নিয়েও আলোচনা করা হয়।
২৪ দিন আগে

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল নয়টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
২৭ দিন আগে

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ যৌথভাবে এ আয়োজন করে। সংলাপ শেষে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করে আসছে।
১০ অক্টোবর, ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি উপজেলায় পর্যাপ্ত যেন কীট থাকে। কীট কেনার জন্য প্রয়োজন হলে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। কীট নাই এটা বলা যাবে না। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত কীট থাকতে হবে। আর পৌরসভা যেন ময়লা-আবর্জনা পরিষ্কারে আরো গুরুত্ব দেয়। যেখানে ময়লা আবর্জনা জমবে সেখানে তা সাথে সাথে যেন পরিষ্কার করা হয়।’
৮ অক্টোবর, ২০২৬

পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এমন ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দিবে না বলেও মন্তব্য করেন তিনি।’
৭ অক্টোবর, ২০২৬

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালে সিট খালি পাওয়া যাচ্ছে না।’
৬ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহরসহ সকল উপজেলায় লিফলেট এবং ব্লিচিং পাউডার বিতরণ।
৬ অক্টোবর, ২০২৬

রোববার (৪ অক্টোবর) বিকেলে নগরীর মদীনা মার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত এ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্থানীয় নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
৪ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


