
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এই সভার আয়োজন করা হয়।

মাদক সম্পর্কে সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সচেতনতামূলক সভা
এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইদ অর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
মূল প্রবন্ধে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ মাদকের ভয়াবহতা ও তা প্রতিরোধের উপায় তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ।
শিক্ষা-উপকরণ ও লিফলেট বিতরণ
আলোচনা সভার সমাপ্তিতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং বিভিন্ন শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








