
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কাজ করছে। দোসরদের এমন কর্মকাণ্ডে দেশের মানুষকে সজাগ ও সাবধান থাকার আহবান করেছেন তিনি।’
বুধবার সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে তিনি এ কথা বলেন।
পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এমন ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দিবে না বলেও মন্তব্য করেন তিনি।’
পূর্ব সচেতনতা আর প্রচেষ্টা থাকলে ডেঙ্গু অনেকাংশে মোকাবেলা সম্ভব এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পঁচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। যাতে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে। আগে ডেঙ্গু পরীক্ষা ফি ৫০ টাকা হলেও এখন তা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে বলেও জানান রিজভী।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








