
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহরসহ সকল উপজেলায় লিফলেট এবং ব্লিচিং পাউডার বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা শহর শাখার আমির সিরাজুস সালেহীনের নেতৃত্বে স্টেশন রোড ও বাহাদুর বাজার চত্বরে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
এদিকে, বিরামপুর উপজেলায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য মাওলানা এহসানুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার, পৌরসভা আমির অধ্যাপক মাওলানা মামুনুর রশীদ ও পৌরসভা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








