
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ব্রির মহাপরিচালক ড. মো: রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সদর দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অংশগ্রহণকারী ও উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় ও সতর্কতামূলক দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো: আব্দুর রহিম ও ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’র আহ্বায়ক ড. মো: গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও ইনস্টিটিউটে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ র্যালিতে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








