স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, ক্যান্সার সচেতনতা, ক্লাব নটরডেমিয়ান্স, নটরডেমিয়ান-৯৯, বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং, নিরাপদ খাদ্যাভ্যাস, ডা. আরমান রেজা
ক্লাব নটরডেমিয়ান্সে ক্যান্সার সচেতনতা কর্মশালায় অংশগ্রহণকারীরা।। সংগৃহীত

স্তন ও জরায়ুমুখের ক্যান্সার এবং নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর ক্লাব নটরডেমিয়ান্সে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ক্লাব নটরডেমিয়ান্সের ফাদার পিশোতো অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে নটরডেমিয়ান-৯৯।

অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ কর্মশালায় স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্যাভ্যাস নিয়েও আলোচনা করা হয়।

ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় আগ্রহীদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাব নটরডেমিয়ান্সের সভাপতি ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান নাসের বখতিয়ার। মূল আলোচনা উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আরমান রেজা। সেশনে একাধিক ক্যান্সার বিশেষজ্ঞ অংশ নেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য কুইজের আয়োজন করা হয়। সেশনে আলোচিত বিষয়গুলোর ওপর প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।