লোড হচ্ছে...
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক আনন্দ র্যালি, যেখানে ফুটে ওঠে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত “নববর্ষের আনন্দ র্যালি” শীর্ষক এই শোভাযাত্রা ছিল ভিন্নমাত্রার সাংস্কৃতিক উপস্থাপনায় সমৃদ্ধ। গত বছরে শহীদ শরীফ ওসমান হাদির উদ্যোগে শুরু হওয়া এই র্যালির ধারাবাহিকতায় এবারের আয়োজনও তাঁকে স্মরণ করে শুরু হয়। র্যালিটি শাহবাগ (শহীদ হাদি চত্বর) থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে বিরতি নেয় এবং সেখানে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক নানা আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
১৪ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ মার্চ, ২০২৬
“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল ‘স্বাগত র্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারি, ২০২৬

