আইজীবী ফোরাম
র‌্যালি ও আলোচনা সভা। নয়া দিগন্ত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (২ নবেম্বর ) সকাল ১১টায় জাতীয়তাবাদী ফোরাম জেলা আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আদালত এলাকার প্রদক্ষিণ করে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে পালিয়ে গেছে। পলাতক শেখ হাসিনার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানায় বক্তারা।

সব শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। 

র‍্যালি শেষে জেলা আইনজীবী সমিতির সামনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরাম জেলা ইউনিটের অ্যাডভোকেট মো: আব্দুল হালিমের সভাপতিত্বে  এতে বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট মোল্লা মো: সাখাওয়াত হোসেন, ফোরাম নেতা অ্যাডভোকেট মো: খয়রাত আলী, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো: আইনুল হক, অ্যাডভোকেট মো: মাহফুজ আলী প্রমুখ।