পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। নয়া দিগন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

Advertisement

রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা  বিভাগের উপপরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।