
খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








