র‌্যালি
র‌্যালি। নয়া দিগন্ত

ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করার লক্ষ্যে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ পৌর টাউনহল চত্তরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক জনাব এস এম আব্দুল বারী।

অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর কোডের ব্যবহার এবং এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করেন।

কিউআর কোড ব্যবহারে ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বক্তারা। আয়োজক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ইউএসপি-এর সহযোগিতায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

দুপুরে কলেজ মোড় থেকে কিউআর কোড লেনদেন এ সচেতনতা বাড়াতে একটি র‌্যালি বের করা হয়।