লোড হচ্ছে...
পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। তবে কবে নাগাদ নতুন তারিখ ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
৩৮ মিনিট আগে

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, ভোর রাতের কোনো এক সময় কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোমান। পরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে দুপুর ২টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ ঘণ্টা ২৪ মিনিট আগে

নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ ঘণ্টা ৪৭ মিনিট আগে

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে সালাউদ্দিন পাম্পের সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১ দিন আগে

আবুল কালাম আজাদ নয়া দিগন্তের আগে বাংলাদেশ টেলিভিশন বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম ,দৈনিক সাতমাথা, ইউএনবি বগুড়া অফিসের দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
২ দিন আগে

‘সারা দেশে ২০০ শয্যার পাঁচটি শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এসব হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে।’
৩ দিন আগে

হাজতীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৪ দিন আগে

মন্ত্রণালয় নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৪ দিন আগে

এবার অনেক হিসাব-নিকাশ করে ভিসা কেনার জন্য মালয়েশিয়াতে টাকা লেনদেন করতে হবে। গতবার অনেক ব্যবসায়ীই ভিসা কিনতে গিয়েই নিঃস্ব হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, দেশে ভুয়া স্বাস্থ্য পরীক্ষার নামে কয়েক লাখ বিদেশগামীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলো সুযোগসন্ধানী চক্র।
৪ দিন আগে

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
৫ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।
৫ দিন আগে

দাদার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মেয়ের নিহতের পর তার বাবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
৬ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।
৬ দিন আগে

ফিরোজ উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ তাহসিনের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।’
৬ দিন আগে

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, ‘দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।’
৭ দিন আগে

হোসেন ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, এত বড় সরকারি হাসপাতালে লাশ নেয়ার একটা গাড়ি পাব না, এটা কল্পনাও করিনি। আমরা এখন সম্পূর্ণ অসহায়। বিকেল থেকে অসহায় হয়ে বসে আছি ভাই, কিভাবে ভাগ্নেকে বাড়ি নিয়ে যাবো।
৭ দিন আগে

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হলো। কোনো মেডিক্যাল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেয়া হবে।
৭ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা ও যাওয়া রোগীদের জিম্মি করে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হয়েছে।
৭ দিন আগে

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে স্কুলছাত্র আহত হয়েছে।
৮ দিন আগে

কোম্পানির বিক্রয়কর্মীকে গুলি করে সাথে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
৮ দিন আগে


