লোড হচ্ছে...
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে। তবে ডা: শাম্মী আরা নিপা ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিক্যাল সেন্টারের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেন।
১১ দিন আগে

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১২ দিন আগে

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আওলাদ হোসেন জানান, সকাল ৫টার দিকে খবর পেয়ে একটি গার্মেন্টসের বিপরীতে কাঁচাবাজার সংলগ্ন পাকা সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
১২ দিন আগে

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ দিন আগে

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের জন্য দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।
১৩ দিন আগে

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিক্যালের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা, স্বর্ণের গহনা ও মোবাইল হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড ও চারটি ভোটার আইডি কার্ড, গাঁজা, ডলার ও টাকা উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে

তাগিদপত্রে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে লোকবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল।
১৭ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৮ দিন আগে

‘নানা প্রতিকূলতা পেরিয়ে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক। স্বীকৃতি অর্জনের চেয়ে তা ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরো কঠিন। অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’
১৮ দিন আগে

আয়োজকেরা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
১৮ দিন আগে

তালাক দেয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
১৮ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাফিসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৯ দিন আগে

আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
১৯ দিন আগে

রাজধানীর ভাটারা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার বন্ধু রবিউল আহত হয়েছেন।
২০ দিন আগে

ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর ২৫নম্বর ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
২০ দিন আগে

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
২০ দিন আগে

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২০ দিন আগে

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল দলের সহযোগিতায় প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২১ দিন আগে

সেখানে আইসিইউতে নুর ইসলাম নামের এক রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নুর ইসলাম ও নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
২১ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১২৪ রোগী।
২২ দিন আগে


