
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসান আলী জানান, খবর পেয়ে তারা যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।
এসআই মো. হাসান আলী আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








