
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে পুলিশের টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ, সাফায়েতসহ ছয়জন আহত হন। আহতদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়েছে।
তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কের যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









