বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার বিএমইউতে জনসচেতনতামূলক র‌্যালি। নয়া দিগন্ত

যথেচ্ছ ও অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বৃদ্ধি পাওয়ায় শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হার মানছে জীবাণুর কাছে। কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। শক্তিশালী হচ্ছে জীবাণু। এরফলে সঙ্কটে পড়েছে সংক্রমণের চিকিৎসা। 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) এ জনসচেতনতামূলক র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বিএমইউ’র বি ব্লকের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এবারে দিবসটি প্রতিপাদ্য হলো ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন, প্রিভেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স নাউ’।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বিএমইউ’র ভিসি অধ্যাপক ডাধ এফ এম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা প্রাপ্তি বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ভয়াবহতা পর্যায়ে পৌঁছেছে। এরফলে রোগী যখন অসুস্থ হয়ে পড়ে এবং আরোগ্য লাভের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন তা ব্যবহারে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বর্তমানে এটা ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতার কোনো বিকল্প নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ’র প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট কোর্স, ডিউরেশন আছে। একবার অ্যান্টিবায়োটিক শুরু করলে তা চিকিৎসক নির্ধারিত দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আবার অনেক সময় কোনো কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করলে গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধ করা প্রয়োজন।’

সভাপতির বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবু নাসের ইবনে সাত্তার বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে বা অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। মানবদেহে তৈরি হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স। এরফলে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, শক্তিশালী হচ্ছে জীবাণু এবং সঙ্কটে পড়েছে চিকিৎসাসেবা।

এ আয়োজনে অংশ নেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা: সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শাহেদা আনোয়ার, সহযোগী অধ্যাপক ডা: সানজিদা খন্দকার সেতু, সহযোগী অধ্যাপক ডা: ইসমেত নিগার, সহকারী অধ্যাপক ডা: এস এম আলী আহম্মদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ডা: ফাতেমা জোহরা প্রমুখসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ।

অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবু নাসের ইবনে সাত্তার জানান, বিএমইউর বার্ষিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স প্রতিবেদনে দেখা গেছে, এক বছরে carbapenem প্রতিরোধ ২৮ থেকে ৩৬ শতাংশে, ICU রোগীর নমুনায় ৯৫ শতাংশ ছাড়িয়েছে। 

তিনি বলেন, দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা Antimicrobial Resistance (AMR) উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতালে গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিক meropenum এখন প্রধান Gram-negative জীবাণুগুলোর এক-তৃতীয়াংশের বেশির বিরুদ্ধে কাজ করছে না। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (ICU) রোগীদের শ্বাসনালির নমুনায় এই হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সদ্য প্রকাশিত ‘Antimicrobial Resistance Report:২০২৫-২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। নভেম্বর ২০১৬-এ প্রকাশিত প্রতিবেদনটি ২০২৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে তৈরি করা হয়। 

ওই প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হলো
রেকর্ডসংখ্যক নমুনা পরীক্ষা : প্রতিবেদনের সময়কালে বিভাগটি ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করেছে, যা ২০১১ সালের ৩১ হাজার ৬৮৬ এবং ২০১৪-১৫ সালের ৪৬ হাজার ২৭৯টির চেয়ে বেশি। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় (২৯.১ শতাংশ) ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ১৭ হাজার ১০৮টি প্রপ্রস্রাবের নমুনার মধ্যে ৩৭.৬ শতাংশে এবং ১৬ হাজার ১০৪টি রক্তের নমুনার মধ্যে ৮ শতাংশে জীবাণু শনাক্ত হয়েছে।

শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক (৪৮.৬ শতাংশ) এসেছে প্রস্রাব থেকে। এরপর রয়েছে ক্ষতের নমুনা (১৯.১ শতাংশ), রক্ত (১০.২ শতাংশ) ও কফ (১.৭ শতাংশ)। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে E. coli (৫০.৬ শতাংশ), আর রক্তে Klebsiella (১৮.৬ শতাংশ)। ক্ষতে Pseudomonas এবং কফে Klebsiella প্রাধান্য দেখা দেখে।

Carbapenem প্রতিরোধে উচ্চ হার : প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো carbapenem গোত্রের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছ্য়টি প্রধান Gram-negative জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টি (৩৬.২ শতাংশ) meropenem-প্রতিরোধ পাওয়া গেছে। আগের বছর এ হার ছিল ২৮.২ শতাংশ।

এক বছরে Klebsiella-র মধ্যে carbapenem প্রতিরোধ ২৭.৬ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে, আর E. coli -এর মধ্যে ১৪ থেকে বেড়ে ২০.৭ শতাংশ। হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত Acinetobacter এর ৫৭.৫ শতাংশ এবং Pseudomonas-এর ৫২.১ শতাংশ Carbapenem-প্রতিরোধী। আগের বছরের তুলনায় এ দুটির হার কিছুটা কমলেও এখনো অর্ধেকের বেশি। ২০২২-২৩ সালের তুলনায় Carbapenem-প্রতিরোধী Pseudomonas-এর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে।

রক্তের সংক্রমণে পরিস্থিতি আরো কঠিন। রক্ত থেকে পাওয়া Klebsiella-এর ৫৬ শতাংশ, Acinetobacter-এর ৬২.১ শতাংশ এবং E. coli-এর ৩৩.৩ শতাংশ meropenem-এ সাড়া দিচ্ছে না। ICU-এর রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত (tracheal aspirate) নমুনায় Klebsiella ও Acinetobacter-এর প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বিভাগ ও ICU-তে carbapenem-কে প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহারের সাথে এই চিত্র সামঞ্জ্যপূর্ণ। সর্বশেষ ভরসা হিসেবে বিবেচিত colistin এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর। সব নমুনা মিলিয়ে Klebsiella-এর ০.৪ শতাংশ ও Acinetobacter-এ ০.৮ শতাংশ colistin-প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এ হার যথাক্রমে ৩.৬ ও ৩.১ শতাংশ, যা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।

মূত্রনালির সংক্রমণে সাধারণ ওষুধ অকার্যকর : মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু E. coli-এর ৮২.৮ শতাংশ amoxicillin-এ, ৭৫.৫ শতাংশ ciprofloxacin-এ, ৬২.২ শতাংশ ceftriaxone-এ এবং ৫২.৯ শতাংশ gentamicin-এ সাড়া দিচ্ছে না। মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহৃত nitrofurantoin-এর প্রতি প্রতিরোধ এক বছরে ৩৩.৩ থেকে বেড়ে ৫০.১ শতাংশ হয়েছে। প্রস্রাবের E. coli-তে meropenem প্রতিরোধও ১২.৫ থেকে বেড়ে ১৮.৪ শতাংশে পৌঁছেছে। তবে piperacillin-tazobactam (প্রতিরোধ ৯.৪ শতাংশ), colistin tigecycline এখনো কার্যকর রয়েছে।

ইতিবাচক দিক হলো, প্রস্রাবে ESBL উৎপাদনকারী E. coli-এর হার ৩.১৬ থেকে কমে ২.৭ শতাংশ হয়েছে।

বাড়ছে MRSA : প্রতিবেদনে মূত্রনালির নমুনায় vancomycin-প্রতিরোধী Staphyscoccus aureus (১২টি) ও Enterococcus (১৩টি) শনাক্তের তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্রাবে ১৩টি linczolid-প্রতিরোধী Staphylococcus aureus-ও পাওয়া গেছে।
Methicillin-resistant Staphylococcus aureur (MRSA) ধারাবাহিকভাবে বাড়ছে পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় MRSA-র হার ২০২২-২৩ সালের ৯.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৯,২ এবং চলতি প্রতিবেদনে ২৬.৩ শতাংশে দাঁড়িয়েছে।

টাইফয়েডের ওষুধের প্রতিরোধ : রক্ত থেকে পাওয়া ১৪১টি টাইফয়েডের জীবাণুর (Saitowels Typhi) অর্ধেক ciprofloxacin-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০.৩ শতাংশ। Nalidixic acid-এ-প্রতিরোধ ৬৯.৭ শতাংশ। পাঁচটি জীবণু টাইফয়েডের প্রধান ওষুধ ceftriaxone-এও সাড়া দেয়নি, আগের বছর এ সংখ্যা ছিল চার। তবে co-trimoxazole (১২ শতাংশ) ও chloramphenicol-এর (১৪.৯ শতাংশ) প্রতি প্রতিরোধ কম থাকায় এগুলো আবার কার্যকর বিকল্প হয়ে উঠছে।

রক্তে নতুন ছত্রাকের বিস্তার : রক্তে ছত্রাক সংক্রমণের ক্ষেয়েও নতুন প্রবণতা দেখা গেছে। ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে yeast পাওয়া গেছে। Candida albicans ও candida tropicals-এর (২২টি করে) পরেই রয়েছে Candida ciferrii (১৮টি), যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এই প্রজাতির ৭১.২ শতাংশ flaconami -প্রতিরোধী যা আগের বছর ছিল ৪০ শতাংশ। তবে micafungin সব প্রজাতির বিরুদ্ধে কার্যকর ছিল।

কেন বাড়ছে প্রতিরোধ : প্রতিবেদনের ভূমিকায় AMR-কে ‘একটি নীরব মহামারী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত (প্রসক্রিপশন, রোগীর চাপ, নিজে নিজে ওষুধ সেবন, অপর্যাপ্ত মাত্রায় ওষুধ গ্রহণ এবং রোগনির্ণয় ছাড়াই broal-spectrum অ্যান্টিবায়োটিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলো প্রতিরেধী জীবাণুর হটস্পট’ এবং এক হাসপাতালের প্রতিরোধী সংক্রমণ রোগীর মাধ্যমে অল্প সময়ে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও ICU চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।

সীমাবদ্ধতা ও সুপারিশ : প্রতিবেদনে সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও ল্যাবরেটরি তথ্যব্যবস্থা না থাকায় নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ না জরুরি বিভাগের, তা আলাদা করা যায়নি। রোগীর আগের আন্টিবায়োটিক সেবনের ইতিহাসও পাওয়া যায়নি। এর ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখাতে পারে। তবে External Quality Assessmert Scheme (EQAS), অভ্যন্তরীণ মাননিয়ন্ত্রণ ও মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

AMR মোকাবেলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে : এই anthiogram তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানভিত্তিক অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন, নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ, Antimicrobial stewardship কর্মসূচি, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা, মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, ICU-তে carbapenem ব্যবহার সীমিত করা এবং কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা, Vancomycin, Imezolid ও colistin-প্রতিরোধী সব জীবাণু molecular পরীক্ষায় নিশ্চিত করা, ২০৩০ সালের মধ্যে AMR মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী যক্ষ্মাসহ ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।

বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা: আবু নাসের ইবনে সাতার, সহযোগী অধ্যাপক ডা: সানজিদা খন্দকার সেতুসহ বিভাগের সকল শিক্ষক এবং এমডি রেসিডেন্ট চিকিৎসকেরা প্রতিবেদনটি সমন্বয়, রচনা ও সংকলন করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এর তথ্য নীতিনির্ধারক, চিকিৎসক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।

এক নজরে : পরীক্ষিত নমুনা: ৫০,৮৪৪টি, জীবাণু শনাক্ত: ১৩,২৫১টি (২৬.১%)। প্রধান Gram-negative জীবাণুতে carbapenem প্রতিরোধ: ৩৬.২% (আগের বছর ১৮,২৩৯)। ICU রোগীর শ্বাসনালির নমুনায় carbapenem প্রতিরোধ। ১৫৩%-এর বেশি। MRSA: ২৬.৩% (২০১২-১৩ সালে ১.৭%)। টাইফয়েডে ciprofloxacin প্রতিরোধ: ৫০% (আগের বছর ৪০.৩%)। প্রস্রাবের E. coli-তে nitrofurantoin প্রতিরোধ: ৫০.১% (আগের বছর ৩৩.৩৭%)।