লোড হচ্ছে...
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন সৌদি আরবপ্রবাসী। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌথভাবে মাছের ব্যবসার প্রস্তাব দেন। রোববার (২০ সেপ্টেম্বর) তরিকুল দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে একই প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি মাছ কেনেন। মাছগুলো একটি বাসে ঢাকায় পাঠিয়ে তারা অন্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
৫ দিন আগে

বংশাল থানা পুলিশ জানিয়েছে, জিসানকে উদ্ধারের পর তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে জিসানের বাবার ইমুতে অপরিচিত ব্যক্তিরা এখনো ফোন করে টাকা দাবি করছে।
১২ দিন আগে

পিবিআই জানায়, দারুস সালাম থানার একটি মামলার তদন্তে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে মো: মেহেদী হাসান ওরফে সোহাগ (২৭), আবুল হাসান ওরফে নাঈম (২৪) ও সুমাইয়া খাতুন ওরফে শান্তাকে (২৪) গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
১২ দিন আগে

চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
১২ দিন আগে

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো: আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।
১৭ দিন আগে

অভিযোগপত্রে গিয়াস উদ্দিন উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল তাকে লাওসে ওয়ার্ক ভিসায় পাঠানোর প্রলোভন দেখান। এজন্য সোহেলের অফিস সহকারী ফারহান আহম্মেদের মাধ্যমে তার কাছ থেকে মূল পাসপোর্ট ও ৩০ হাজার টাকা নেয়া হয়। বিদেশে পাঠানোর জন্য তাদের মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
১৭ দিন আগে

ডিআইজি (ভারপ্রাপ্ত) মো: সাইফুদ্দিন শাহীন বলেন, ‘বর্তমান প্রজন্ম একইসাথে বাস্তব ও ডিজিটাল দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও এর সাথে সৃষ্টি হয়েছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধ। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সমানভাবে সচেতন হতে হবে।’
১৮ দিন আগে

দেশে ফিরতে হলে বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ নানা জিনিসপত্র দেয়ার দাবি করে। পরে জান্নাতের সাথে আগের মতো নিয়মিত যোগাযোগ না হওয়ায় আমার সন্দেহ তৈরি হয়। গত জুলাই মাসে জান্নাতকে না জানিয়ে আমি বাংলাদেশে ফিরে আসি।
২০ দিন আগে

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...
২২ দিন আগে


