মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী, জামায়াতের নায়েবে আমির, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ, আর্থিক লেনদেনে সতর্কতা, হ্যাকড অ্যাকাউন্টে প্রতারণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

Advertisement

শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।