লোড হচ্ছে...
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
৩ দিন আগে

‘গামের্ন্টস শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার থেকে ওএমএস-এর চাল দেয়া শুরু করেছেন। এই চাল প্রতি শুক্রবার দেয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে।’
৬ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কলা দেদারসে বিক্রি হচ্ছে। বাইরে হলুদ হলেও ভেতরে কাঁচা এসব কলা খেয়ে লিভার ও কিডনি রোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
৮ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত লং রেঞ্জ পেট্রোলের (এলআরপি) সময়, এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১০ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে এল নিনোর প্রভাব যুক্ত হলে বাংলাদেশের মতো দেশগুলোতে তাপপ্রবাহ, কৃষি উৎপাদন হ্রাস, পানিসঙ্কট ও সংক্রামক রোগের ঝুঁকি আরো বাড়তে পারে। ফলে জলবায়ু অভিযোজনকে শুধু অবকাঠামো উন্নয়ন বা দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে।
১০ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
১০ দিন আগে

প্রতি কেজি ৪৯ টাকা দরে পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে।
১২ দিন আগে

গবেষণার ফলাফল বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সামনে এনেছে। প্রথমত, বাজারে বিক্রি হওয়া চাল ও চালজাত পণ্যে অ্যাফ্লাটক্সিন পরীক্ষার জন্য নিয়মিত নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বাজারভিত্তিক নমুনা পরীক্ষা করা প্রয়োজন।
১৫ দিন আগে

নাটোর লালপুরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
১৬ দিন আগে

রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জের জাতীয় যুব দিবসের কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
১৯ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রান্তিকভিত্তিক বিশ্লেষণে মূল্যস্ফীতির গতি কমার চিত্র পাওয়া গেলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাসিক হিসাবে সেপ্টেম্বরেই মূল্যস্ফীতি আবার বেড়েছে। ৭ অক্টোবর প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।
২১ দিন আগে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার ও পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ দিন আগে

‘এক ভাই বললেন, আমাদের অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) আসুন, পিওর গরুর দুধ পাবেন। একেবারে কোনো প্রকার ভেজাল, হেভিমেটাল ছাড়া। খুব আগ্রহ নিয়েই লিখলেন।’
২৫ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২৬ দিন আগে

এক সপ্তাহ পর ইরানের সাথে সীমান্ত খুলে দিলো পাকিস্তান
২৬ দিন আগে

খাদ্যমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থার স্থল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল, স্বনির্ভর, সন্ত্রাস-দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।’
২৭ দিন আগে

‘সাইলো ও বিশ্ব খাদ্য গুদাম সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখান থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, অসৎ উদ্দেশ্যে একটি মহল এই পরিস্থিতি সৃষ্টি করে জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।’
২৯ দিন আগে

হিন্দু ধর্মাবলম্বীরা আগের সরকারের সময়ের তুলনায় এ বছর পূজায় বেশি অনুদান পেয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
২১ অক্টোবর, ২০২৬

পথের ধারের ভ্রাম্যমাণ বা অস্থায়ী খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ, আমদানিকারক, বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ খাবারের ব্যবসায় জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।
২১ অক্টোবর, ২০২৬

আফরোজা খানম বলেন, ‘ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ মানুষ সকল ধর্ম-মতের প্রতি শ্রদ্ধাশীল। সবাই স্বাধীনভাবে এদেশে তার ধর্ম-কর্ম পালন করে আসছে।’
২০ অক্টোবর, ২০২৬


