খাদ্যমন্ত্রী, আফরোজা খানম রিতা, বাংলাদেশ, প্রধানমন্ত্রী, তারেক রহমান, সড়ক
সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নয়া দিগন্ত

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘কোনো দ্বন্দ্ব, বিভেদ নয় আসুন সবাই মিলেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।’

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘আমাদের আগামী প্রজন্মের জন্যে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। ক্ষুধা-দারিদ্রমুক্ত এক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলকেই একসাথে কাজ করতে হবে।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থার স্থল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল, স্বনির্ভর, সন্ত্রাস-দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। দেশপ্রেমিকরা কোনো ষড়যন্ত্রই সফল হতে দিবে না।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাঁ মাঠ পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরাম কনস্ট্রাকশন।

এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এক কিলোমিটার দৈর্ঘ্য সড়কের কাজটির চুক্তিমূল্য ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা। সড়কটি প্রশস্ত করা হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে ও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে।