দুধে ভেজাল, গরুর দুধে দূষণ, হেভি মেটাল, মাহবুব কবির মিলন, কীটনাশকে হেভি মেটাল, পশুখাদ্যে দূষণ, চাল ও ধানে হেভি মেটাল, নিরাপদ দুধ
সাবেক সরকারি কর্মকর্তা মাহবুব কবির মিলন। সংগৃহীত

গ্রামের ঘাস পাতা, ভাতের মাড়, চাল ধোয়া পানি খাওয়া গরুর দুধেও কেন ভেজাল থাকে? কেন ওই দুধেও হেভি মেটাল থাকে? আপনারা কি ভেবে দেখেছেন?

Advertisement

এসব প্রশ্নের সুন্দর জবাব দিয়েছেন ভেজাল বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী মাহবুব কবির মিলন। সাবেক সরকারি এই কর্মকর্তা এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য দিয়েছেন।

এখানে তার পোস্টটি পুরোপুরি দেয়া হলো।

‘এক ভাই বললেন, আমাদের অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) আসুন, পিওর গরুর দুধ পাবেন। একেবারে কোনো প্রকার ভেজাল, হেভিমেটাল ছাড়া। খুব আগ্রহ নিয়েই লিখলেন। 

বললাম, আপনাদের এলাকার গরুগুলো খায় কী?

ঘাস। 

ঘাস ছাড়া? 

কুঁড়া, ভাতের মাড়, চাল ধোয়া পানি। 

বললাম, কুঁড়ার হেভিমেটাল? ভাতের মাড়ের হেভিমেটাল? চাল ধোয়া পানির হেভিমেটাল? টেস্ট করে দেখেছেন?

ভাইয়ের আর উত্তর পেলাম না। অষ্টগ্রাম কষ্ট পেয়েছে মনে হয়। 

যে দেশের চালে ভরা হেভিমেটাল পাওয়া যায়, তার ধানে হেভিমেটাল ছিল বলেই চালে থাকবে, খড়ে থাকবে, কুঁড়ায় থাকবে, চাল ধোয়া পানিতে থাকবে, ভাতের মাড়ে থাকবে, ভাতে থাকবে। 

গমে আছে, ভুট্টায় আছে। সেজন্য মুরগী ডিমে আছে, মাছে আছে। 

দিস ইজ সাইন্স। এটাই বিজ্ঞান। 

কারণ আমদানি কীট *নাশকে আছে হেভিমেটাল। এই কীট:.নাশক যেখানে স্প্রে করবেন, সেখানেই যাবে হেভিমেটাল। এটাই বিজ্ঞান। 

তাহলে গরুকে কী খাওয়াবেন? যা খাবে, তাই মাংস আর দুধে যাবে।

সরি, ঘুমাবার আগে সবাইকে কষ্ট দিলাম। যেন অতি দ্রুত আমাদের ঘুম ভাঙ্গে।’