লোড হচ্ছে...
আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। জাটকা বড় হওয়ার সুযোগ না পেলে এবং মা ইলিশ ডিম ছাড়ার আগেই ধরা পড়লে নতুন প্রজন্ম আসবে কোথা থেকে? গত চার-পাঁচ বছর ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। আমার গবেষণায় দেখা গেছে, এক বছর বা তার বেশি, বিশেষ করে প্রায় দুই বছর বয়সী ইলিশের ডিম দেয়ার সক্ষমতা বেশি। এসব ডিম থেকে জন্ম নেয়া বাচ্চার বেঁচে থাকার হারও বেশি।
১২ দিন আগে

নিষেধাজ্ঞার সময় গোপনে অনেকেই নদীতে নেমেছিলেন। প্রচুর মাছ ধরা পড়লেও বরফ সঙ্কট ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছগুলো দ্রুত পচে যায়। বাধ্য হয়ে তারা পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
১৬ দিন আগে

বাংলাদেশ নৌবাহিনীর ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সম্পন্ন হয়েছে। ৯টি জেলায় ২১২টি অভিযানে বিপুল অবৈধ জাল, বোট ও ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬১.১৮ কোটি টাকা।
১৬ দিন আগে

জেলেরা শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন জাল মেরামতে। ঘাটে নোঙর করা অর্ধশতাধিক ট্রলার। এসব ট্রলারে জেলেরা কেউ জাল তুলছেন, কেউ কেউ তুলছেন খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল।
১৭ দিন আগে

২২ দিন পর আজ রাতে নদীতে মাছ শিকারে নামব। এনজিও ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে নতুন জাল ও নৌকা তৈরি করেছি। আশা করছি, নদীতে বেশি ইলিশ পেলে সেই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারব।
১৭ দিন আগে

সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
১৯ দিন আগে

১০-১২ জন জেলে নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিল। অভিযানকারীরা জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগতির একটি ট্রলার উল্টো দিক থেকে এসে কোনো কিছু বুঝার আগেই বৈঠা দিয়ে হামলা চালায়।
২৩ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনাকালে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পদ্মা স্টেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিমের অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
২৪ দিন আগে

এ পর্যন্ত ৩৪টি অভিযান ও পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনেক জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
২৪ দিন আগে

প্রতি বছরই নিষেধাজ্ঞার শুরুতে চাল বিতরণে দেরি হয়, আর ভোগান্তি পোহাতে হয় প্রান্তিক জেলেদের। শুধু চাল নয়; নগদ সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের দীর্ঘদিনের।
২৫ দিন আগে

মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযানে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
২৭ দিন আগে

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদফতরের কার্যক্রমের ওপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৮ দিন আগে

মা ইলিশ রক্ষায় আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।
২৯ দিন আগে

অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে টাস্কফোর্স কমিটি।
২৯ দিন আগে

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চললেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ।
২৯ দিন আগে

গতকাল (বৃহস্পতিবার) যখন অভিযান চলছে তখন আমরা ওইপারে ছিলাম। ইলিশ ধরে বিক্রি করি পেটের দায়ে। সরকার কী সুবিধা দিছে এ বিষয়ে আমরা জানি না।
১৬ অক্টোবর, ২০২৬

কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ‘পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। গতকাল বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ড্রেজার, বোট ও বালু জব্দ করা হয়।’
১৫ অক্টোবর, ২০২৬

সাত থেকে আটটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিবিঘ্নে নদীতে জাল পেতে মা ইলিশ শিকার করছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জালসহ ১১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
১৫ অক্টোবর, ২০২৬


