
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার চরফ্যাশনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরছেন এক শ্রেণির জেলে। এদিকে মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত বরফ না থাকায় ধরা মাছ পচে যাচ্ছে। পরে সেই পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন জেলেরা। বর্তমানে মেঘনার সামরাজ ঘাট এলাকায় পচা ইলিশসহ বিভিন্ন মাছ ভাসতে দেখা গেছে।
শনিবার (৩১ অক্টোবর ) সকালে সামরাজ ঘাটে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে ও পানিতে শত শত মরা, পচা মাছ ভাসছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঘাটে আসা জেলে ও স্থানীয়রা।
স্থানীয় জেলেরা জানায়, নিষেধাজ্ঞার সময় গোপনে অনেকেই নদীতে নেমেছিলেন। প্রচুর মাছ ধরা পড়লেও বরফ সঙ্কট ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছগুলো দ্রুত পচে যায়। বাধ্য হয়ে তারা পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
সামরাজ ঘাটের জেলে রফিক মাঝি বলেন, ‘বরফ ছাড়া মাছ বেশিক্ষণ ভালো থাকে না। অনেক মাছ ধরায় বিক্রি করতে না পেরে পচে গেছে, তাই নদীতে ফেলে দিয়েছি।’
এ বিষয়ে পরিবেশ সচেতনরা বলছেন, পচা মাছ নদীতে ফেলায় পানি দূষিত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পচা মাছ নদীতে না ফেলার জন্য জেলেদের সচেতন করা হবে।’
স্থানীয়দের দাবি, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত টহল জোরদার করা হয়নি বিধায় জেলেরা মাছ ধরেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








