লোড হচ্ছে...
উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে গত কয়েকদিনে লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৯ এপ্রিল, ২০২৬
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের নতুন একটি সতর্কতা তৈরি করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে ইউরোপে ভয়াবহ জেট ফুয়েল সংকট সৃষ্টি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমানে ইউরোপের দেশগুলোর হাতে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুত রয়েছে। আইইএ জানিয়েছে, বিশ্বের মোট জেট ফুয়েল বাণিজ্যের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ইউরোপে জ্বালানির সংকট আরো গভীর হচ্ছে। আইইএ’র প্রতিবেদন অনুযায়ী, জুনের মধ্যে যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত জ্বালানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে সংগ্রহ করা না যায়, তবে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়তে পারে।
১৭ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহে আমেরিকার ৩৮টি, ক্যানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে এটি প্রদর্শিত হবে। দর্শকরা এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স ও সিনেওয়ার্ল্ডের মতো বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোতে এই চলচ্চিত্রটি উপভোগ করার সুযোগ পাবেন।
১ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি রক্ষার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই প্রস্তাবের প্রতি ইইউ সদস্যরা উন্মুক্ত যুদ্ধ এড়িয়ে গিয়ে রাজনৈতিক সমাধানের পক্ষে দাঁড়িয়েছেন।
১৭ মার্চ, ২০২৬
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। ডানপন্থি রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন তিনি।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ—এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহ ইউরোপার গভীরে লুকিয়ে থাকা বিশাল মহাসাগরে প্রাণের অস্তিত্ব টিকে থাকার মতো পরিবেশ থাকতে পারে—এমনই ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা। গবেষকদের ধারণা, পৃথিবীতে যেভাবে প্রাণের জন্য প্রয়োজনীয় উপাদান ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় এক স্তর থেকে আরেক স্তরে পৌঁছে যায়, ইউরোপাতেও অনেকটা একই নিয়ম কাজ করতে পারে।
২৬ জানুয়ারি, ২০২৬
ইউরোপে তুষারপাতের কারণে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো ইউরোপজুড়ে ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে ফ্রান্সের দুটি আলাদা অঞ্চলে পাঁচজন মারা গেছে। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী মারা যান। খবরটি জানিয়েছে রয়টার্স।
৭ জানুয়ারি, ২০২৬

