বাংলাদেশ-ইইউ সম্পর্ক
বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে চিফ হুইপ ও রাষ্ট্রদূতের বৈঠক। নয়া দিগন্ত

দীর্ঘ সময় পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে আসার প্রেক্ষাপটে বিরোধী দলকে রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি উল্লেখ করেন, সংসদীয় আলোচনার মাধ্যমেই মতপার্থক্য নিরসন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব।

Advertisement

সোমবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং সংবিধান সংশোধন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। 

চিফ হুইপ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা চালানো হচ্ছে।

বৈঠকে সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন এবং ইউরোপীয় বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম আয়োজনের প্রসঙ্গ আলোচিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে গণতান্ত্রিক ধারার প্রত্যাবর্তনে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন।