লোড হচ্ছে...
এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

‘শিক্ষক মূল্যায়নসহ জাকসুর কয়েকটি দাবির বিষয়ে কাজ করতে বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠন করেছে। শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর এখতিয়ার জাকসুর নয়; এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।’
১৮ সেপ্টেম্বর, ২০২৬

ওই বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে আজ সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই শেষ করে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

‘এখন আমরা ছয়টা দল করেছি নতুন করে, বিপিএলের আদলেই। ২৫ জন করে বা ২২ জন করে আপনারা খেলোয়াড় নিতে পারবেন। তার মানে প্রায় ১৫০ জন খেলোয়াড়কে আমরা সুবিধা দিচ্ছি। আর তাদের পারিশ্রমিক দ্বিগুণ এবং সাধারণ ম্যাচের তুলনায়ও বেশি।’
১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব কেবল মামলা পরিচালনা বা জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই তাদের অন্যতম প্রধান দায়িত্ব।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

জি এম কাদেরের ভাড়া বাসার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় ইয়ানূরের লাশ উদ্ধার করি।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গম পল্লীর সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জীর্ণ কাঠের সাঁকোর দ্রুত সংস্কার কিংবা পুননির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে গত দুই অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছিল। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৮ কোটি টাকা। একই সময়ে পণ্য আমদানির পরিমাণও ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাব পড়ে বন্দরকেন্দ্রিক শ্রমিক, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়া মহাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বৃহৎ এই আসরে অংশ নিতে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা জাপানের বন্দরনগরী নাগোয়া ও আইচি প্রিফেকচারে আসছেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ইতোমধ্যে একই ধরনের একটি আবেদন খারিজ করেছেন। আর সিন্ধু প্রদেশে আরেকটি আবেদন বিচারাধীন রয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

অভিবাসন বিরোধী ন্যাশনাল র্যালি পার্টির এই অভিজ্ঞ রাজনীতিক গত দুই নির্বাচনে ম্যাক্রোঁর কাছে রানারআপ হন। বিভিন্ন জনমত জরিপে আগামী নির্বাচনের প্রথম দফায় তাকে এগিয়ে রাখা হয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

তিনি বলেন, ছাত্রজীবন ও পরবর্তী কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। কর্মজীবনে ভালো কিছু করতে হলে প্রয়োজনীয় মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবনেই অর্জন করতে হবে। ছাত্রজীবনে যে মৌলিক দক্ষতা অর্জিত হয় না, পরবর্তী জীবনে তা পূরণ করা কঠিন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

এ উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে বলে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

২২ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে ২৪, ২৬ ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে তারা।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা সিটি কেয়ার হাসপাতালে মারা গেছেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যের নবাবগঞ্জ শাখা।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

শহরের স্বাভাবিক ব্যস্ততার সাথে যোগ হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি। তবে সর্বত্র উৎসবের আবহ রয়েছে এমনটা বলার সুযোগ নেই।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

‘ঢাকা-৮ আসনের সকল ব্যবসায়ীকে গোপনে চিঠি দিলেন এক সপ্তাহের মধ্যে পাঁচ মাসের বকেয়া চান্দা পরিষদের অনুরোধ : মির্জা আব্বাসের’-এ শিরোনামে একটি গণমাধ্যমের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুব আলমের চাকরির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে এক ব্যক্তির কাছ থেকে খাম নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রত্যাহার হন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

শাকির নিজে আইসিসি স্বীকৃত লেভেল-১ কোচ। ধারাভাষ্যকার হিসেবে তার আদর্শ রবি শাস্ত্রী এবং নভজ্যোত সিং সিধু। সিধুর ধারাভাষ্যের ধরন এতটাই পছন্দ তার যে, পশতু ভাষায় ধারাভাষ্য দেয়ার সময়ও কখনো কখনো সিধুর জনপ্রিয় সংলাপ ব্যবহার করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


