১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল
১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল ছবি: নয়া দিগন্ত

আগামীকাল ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যের নবাবগঞ্জ শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা করা হয়েছে। লংমার্চ সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কাসেম, রেজাউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমজান আলী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, আকমাল হোসেন, ওবাইদুল ইসলাম, এবি পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা।