লোড হচ্ছে...
ইভা রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৮ অক্টোবর, ২০২৬

দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
১৮ অক্টোবর, ২০২৬

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ৩৮ দিন আগে তার বিয়ে হয়।
১৮ অক্টোবর, ২০২৬

বাস, পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
১৭ অক্টোবর, ২০২৬

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সাথে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের দু’জন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
১৭ অক্টোবর, ২০২৬

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান।
১৭ অক্টোবর, ২০২৬

পিকআপ চালক রিয়াজ পিকআপ ভ্যান নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের মানুষের পরিচয় সবার আগে বাংলাদেশী। ধর্ম, বর্ণ কিংবা গোত্রের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই। সকল ধর্মের মানুষের অধিকার শুধু স্বীকার করাই যথেষ্ট নয়, তা বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, রাষ্ট্রকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
১৬ অক্টোবর, ২০২৬

দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকরা রাতের পালার কাজ শেষে গন্তব্যে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেয়ার সময় উল্টো পথে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়।
১৬ অক্টোবর, ২০২৬

বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে এসআরবি।
১৬ অক্টোবর, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ধর্ম যার যার, অধিকার সবার—দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দিনাজপুর-৬ আসনের কোনো রাস্তা কাঁচা থাকবে না বলে আশ্বাস দেন তিনি।
১৬ অক্টোবর, ২০২৬

এশার নামাজ আদায় শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
১৬ অক্টোবর, ২০২৬

ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
১৬ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬

সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
১৬ অক্টোবর, ২০২৬

বিকেলে অয়ন হাসান তার প্রেমিকা মিথিলা খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিল। তারা সিংহঝুলী টালিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

নরসিংদীর বেলাবো এলাকায় সড়কে ট্রাক্টরের (ইছার মাথা) চাকায় পিষ্ট হয়ে আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগানো সেই ইমামের সাথে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৫ অক্টোবর, ২০২৬


