সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। নয়া দিগন্ত

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ধর্ম যার যার, অধিকার সবার—দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দিনাজপুর-৬ আসনের কোনো রাস্তা কাঁচা থাকবে না বলে আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ধর্ম কিংব রাজনৈতিক পরিচয় নয়, কম্পিউটারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-পার্বণ উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান সমাজকল্যাণমন্ত্রী।