
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








