সড়ক দুর্ঘটনা, এফডিসি ব্রিজে দুর্ঘটনা, অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, দ্রুতগতির গাড়ির ধাক্কা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নিহত, হাবিবুর রহমান, সিআইডি ক্রাইম সিন, ময়নাতদন্ত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার এফডিসি ব্রিজে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতালে তাকে নিয়ে আসা পথচারী সোহেল জানান, তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এফডিসি ব্রিজের ওপর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি হাতিরঝিল থানার এফডিসি ব্রিজে উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।