সড়ক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত
সড়ক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত। প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অয়ন হাসান (২২) ও মিথিলা খাতুন (১৬) নামে দুই প্রেমিক যুগল নিহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মিথিলা খাতুন চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নাজমুল হোসেনের মেয়ে।

জানা যায়, বিকেলে অয়ন হাসান তার প্রেমিকা মিথিলা খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিল। তারা চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী টালিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ  হয়।

এতে ঘটনাস্থলেই আয়ন হাসান (২৩) মারা যায় এবং মিথিলা খাতুন (১৬) গুরুতর আহত হয়। আহত মিথিলা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।