লোড হচ্ছে...
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলা কারিগরি কারণে পরিত্যক্ত হয়, এরপর ইংল্যান্ড চ্যাম্পিয়নসের কাছে হার ও এবার অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ।
৮ অক্টোবর, ২০২৬

অনুষ্ঠানে মন্ত্রী সাচিং প্রু এমপি জানান, ‘পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করার পাশাপাশি ওই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল করা ও সচল রাখার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করেছে।’
৭ অক্টোবর, ২০২৬

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’
৭ অক্টোবর, ২০২৬

স্যাটেলাইট-টু-মোবাইল সেবায় নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতে বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহার করার সুবিধা থাকছে। বাংলালিংক সংযোগ ও ফোর-জি-সক্ষম ফোন থাকলেই এ সেবাটি ব্যবহার করা যাবে।
৭ অক্টোবর, ২০২৬

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৭ অক্টোবর, ২০২৬

মন্ত্রী জানান, প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। অক্টোবর ১ তারিখে ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান থাকায় এ বছর ৭ অক্টোবর ঢাকায় প্রবীণদের মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
৭ অক্টোবর, ২০২৬

চীন সরকারের সাথে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও জায়গা পরির্দশণ করেছে। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
৭ অক্টোবর, ২০২৬

ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেবো।
৭ অক্টোবর, ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট করে বলেন, ‘আপনারা সামরিক যুদ্ধে হেরেছেন। অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবেন। হুমকি বা চাপ দিয়ে হরমুজ খোলা যাবে না। ইরান পিছু হটবে না।’
৭ অক্টোবর, ২০২৬

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
৬ অক্টোবর, ২০২৬

আজ থেকে ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। শিশুদের সম্ভাবনা ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৬ অক্টোবর, ২০২৬

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন বিভাগ ও থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ।
৬ অক্টোবর, ২০২৬

আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের ওপর অব্যাহত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
৬ অক্টোবর, ২০২৬

জ্বরের কারণে গত ১ অক্টোবর দলের সাথে যেতে পারেননি শান্ত। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টেও অংশ নিতে পারেননি তিনি।
৫ অক্টোবর, ২০২৬

ব্যাংকিং খাতের ওপর নজরদারি বা সুপারভিশনকে আরো অধিকতর কার্যকর করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত ও শক্তিশালী করতে হবে। একই সাথে ব্যাংকিং খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করা দরকার, যাতে তারা কোনো ধরনের লোভ বা দুর্নীতির শিকার না হন। ব্যাংকিং খাতের মতো একটি সংবেদনশীল জায়গায় দ্বৈত ব্যবস্থাপনা বা দ্বৈত নিয়ন্ত্রণের চর্চা কখনো কোনো সুফল বয়ে আনে না। বর্তমান ধ্বংস্তূপ থেকে এ খাতকে বাঁচাতে সামগ্রিক বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে অবিলম্বে আমূল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি
৫ অক্টোবর, ২০২৬

'আবারো এমন ভয়াবহ অপরাধ ঘটার পর আমরা বলতে বাধ্য হচ্ছি যে, শৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর নেয়া উদ্যোগ পুরোই ব্যর্থ।'
৫ অক্টোবর, ২০২৬

অথচ এক দিন আগেও পরিস্থিতি এতটা পরিষ্কার ছিল না। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, শান্ত সুস্থ হয়ে উঠলেও পাঁচ দিনের ম্যাচের ধকল সামলানোর মতো ফিটনেস ফিরে পেয়েছেন কি না, সেটি মেডিক্যাল টিম যাচাই করবে। তার ভাষায়, ‘সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিক্যাল টিমের বিষয়।’
৫ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি বাড়ার পাশাপাশি জি-সেভেন ভুক্ত দেশগুলো জরুরি মজুত বাজারে ছাড়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে।
৫ অক্টোবর, ২০২৬

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
৫ অক্টোবর, ২০২৬


