
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: জেহাদুল ইসলাম জাহিদ (৫১) ও খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমন (২৮)।
গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ ঢাকার উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








