এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট, সাব্বির রহমান, সাইফউদ্দিন, আফিফ হোসেন
সাব্বির রহমান ও আফিফ হোসেন। ইন্টারনেট

কাতারে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেনকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি।

জাতীয় দলের সর্বশেষ স্কোয়াডে থাকা সাইফ হাসান ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন।

দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে এমন আটজন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে চারজনের- সাইফ হাসান, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী ও সাব্বির রহমান।

এ ছাড়া সীমিত ওভারের দুই সংস্করণেই বাংলাদেশের হয়ে খেলেছেন এমন চারজন রয়েছেন দলে। তারা হলেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মন্ডল।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল
সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসির, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।